ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৮:৪৯ রাত

বগুড়ার কাহালুতে এম’পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

ছবি : দৈনিক করতোয়া, বগুড়ার কাহালুতে এম’পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত বগুড়া জেলার কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি মো: মোশারফ হোসেনকে কাহালু’র মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বৃহস্পতিবার (৭ মে)  দুপুরে কলেজের  হলরুমে এ অনুষ্ঠানে অয়োজন করা হয়।

কাহালু উপজেলা নির্বাহি অফিসার ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোছা: মলিহা খাতুন এর সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো.জিল্লুর রহমান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এম’পি মো: মোশারফ হোসেন।
আরো বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মো.আতিকুর রহমান,কাহালু থানা অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু। উপস্থিত ছিলেন মালঞ্চা ইউ’পি চেয়ারম্যান মো.নেছার উদ্দিন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,আব্দুল করিম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, প্রভাষক মো.শাহাবুদ্দিন, মালঞ্চা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম,কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোজাফ্ফর হোসেন, গভর্নিং বডির সদস্য মুঞ্জুরুল হক তালুকদার  সহ কলেজের গভনিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে এম’পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও  নতুন বিমান ঘাঁটি স্থাপনের ঘোষণা

ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন খারিজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মকর্তা মিলে ৫ জন নিষিদ্ধ

আইপিএলের কারণে পেছাল সামান্থার সিনেমার মুক্তি