ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ১২:৫০ দুপুর

বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, ছবি: রাহেনুর ইসলাম।

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের উত্তরাঞ্চল ঐতিহাসিকভাবে কৃষি, শিল্প ও পর্যটনখাতে অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

এসময় বিমান বাহিনী প্রধান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও সুদৃঢ় হবে। তিনি আরো উল্লেখ করেন, পর্যায়ক্রমে বগুড়া এয়ারফিল্ড সামরিক এবং বেসামরিক উভয় বিমান চলাচল অপারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা জাতীয় স্বার্থে উল্লেখযোগ্য অবদান রাখবে। দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান উড্ডয়নের জন্য বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে বেবিচককে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন বিমান বাহিনী প্রধান।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

বগুড়ায় সরকারি চাকরির নিয়োগ, পদ সংখ্যা ১৫৫ টি

আজ বিকেলে চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ