ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৯:৩৫ রাত

বগুড়ায় ড্রাগন ফুড এন্ড বেভারেজ জুস‘র সুপার ভাইজারের কারাদণ্ড, মোবাইল কোর্ট

বগুড়ায় ড্রাগন ফুড এন্ড বেভারেজ জুস‘র সুপার ভাইজারের কারাদণ্ড, মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার: বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদরের চাঁদপুরস্থ ড্রাগন ফুড এন্ড বেভারেজ এ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছে। গতকাল বুধবার  বেলা ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোঃ আরিফুর রহমান(৩১)।

অভিযান পরিচালনা কালে অননুমোদিত রাসায়নিক দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরি করা, মান নিয়ন্ত্রণকারী সংস্থা কর্তৃক পরীক্ষা পরবর্তী মানসনদ গ্রহণ না করেই জুস উৎপাদন করা, মান সনদ গ্রহণ না করেই মোড়কে সিল ও লোগো ব্যবহার করা এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য তৈরি করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর মোবাইল কোর্ট পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫, ৩২(ক), ৩২(খ) ও ৩৯ ধারায় ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোঃ আরিফুর রহমান(৩১) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন

এ সময় ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা কালে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, বগুড়া পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী