ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৭:৫৬ বিকাল

পঞ্চগড়ের আটোয়ারীতে পাঁচ জুয়াড়ির জেল জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে পাঁচ জুয়াড়ির জেল জরিমানা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ১৮৬৭ সনের জুয়া আইনে আটককৃতদের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা প্রদান করেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই রায় দেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলো, পার্শ্ববর্তী বোদা উপজেলার মহনঝাড় এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে তরেন চন্দ্র (৩২), একই এলাকার মৃত পদলচং বর্মনের ছেলে সুকেন্দ্র বর্মন (৫৯), একই উপজেলার ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের ধনিরামের ছেলে সন্তোষ চন্দ্র বমন (২৬), আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচুলী বটতলী গ্রামের ইসহাক আলীর ছেলে সাজু রানা (২৯) এবং একই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৩৫)।

আরও পড়ুন

উল্লেখ, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানের তত্ত্বাবধানে আটোয়ারী উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী