ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৮:১১ রাত

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে চুরি

বগুড়ার শেরপুরে বসতবাড়িতে চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সোহেল রানার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের এবাজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, সোহেল রানার স্ত্রী মায়ের বাড়িতে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির মূল দরজার তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর চোরেরা ঘরের তালা কেটে ভিতরে ঢুকে আলমারি ও বাক্সের তালা ভেঙে ১ ভরি সোনার গহনা, ১ ভরি রুপার গহনা, নগদ অর্থ, বাড়ির মেইন বৈদ্যুতিক তার ও নতুন পোশাক লুট করে নিয়ে যায়।

আজ বুধবার (৬ মে) ভোরে প্রতিবেশী সোহাগ হোসেন ফোনে চুরির বিষয়টি জানালে সোহেল রানা বাড়িতে এসে ওই সকল মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন। এদিকে সোহেল রানার স্ত্রী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে পাশের বাড়িতে মাদক কারবারিদের আনাগোনা চলছিল।

আরও পড়ুন

ঘটনার আগের দিন কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করছিল। এ সময় বাড়ির সামনে বসে থাকা কয়েকজন নারী তাদেরকে পাশ দিয়ে যেতে বললে তারা সেটি উপেক্ষা করে ভেতর দিয়ে চলে যায়।

এই ঘটনার পর তারা বাড়ির সামনে দিয়ে যেতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে এই চুরির ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম  সা'দ উদ্দীনের ইন্তেকাল 

জামিয়াতুল ফালাহ এলাকায় আ.লীগ-ছাত্রলীগের মিছিল: গ্রেফতার ১৯

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি

হিজবুল্লাহর গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান