ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১২:৪১ দুপুর

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর ফার্মগেটে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা ৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ৩ মিনিটে আমরা খবর পাই যে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে (নোহা) আগুনের ঘটনা ঘটেছে। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন

তিনি আরও জানান, এঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কেউ হতাহত হয়নি। তবে যানবাহনটি পুরোটাই প্রায় পুড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২টি কিডনিই বিকল শিশু সামির বাঁচতে চায়

ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাবিতে ক্বারীয়ানা তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দেশের জন্য অশনিসংকেত: জামায়াত

কখন ফোন রিবুট আর কখন রিস্টার্ট করবেন জানেন?

নতুন কুঁড়ির মিথিলাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা