সরকার গঠন করতে কংগ্রেসের সাহায্য চান থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুতে সরকার গঠনে কংগ্রেসের সমর্থন চেয়েছেন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান ও সাবেক অভিনেতা থালাপতি বিজয়। কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পায়নি কোনো দলই। ফলে রাজ্যের রাজনীতিতে অনিশ্চয়তা ও জোট গঠনের তৎপরতা বেড়েছে।
মঙ্গলবার ভেনুগোপাল জানান, কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট এ বিষয়ে শিগগির বৈঠক করবে। তিনি বলেন, দলটি রাজ্যে বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় না এবং একটি সেক্যুলার সরকার গঠনের পক্ষেই তাদের অবস্থান।
আরও পড়ুনসূত্রগুলো বলছে, কংগ্রেস টিভিকেকে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক এবং এ বিষয়ে কেন্দ্র থেকে রাজ্য ইউনিটকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।
এদিকে তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোরানকার জানিয়েছেন, বিজয় ইতোমধ্যে কংগ্রেস প্রধানের কাছে সমর্থন চেয়ে চিঠি দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি বিবেচনায় রয়েছে এবং নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের মধ্যে বিজয়ের ব্যাপক সমর্থন ছিল, যা সেক্যুলার সরকারের পক্ষে জনমতের ইঙ্গিত দেয়।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1777985732.jpg)





