ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১২:৩৩ দুপুর

নাটোরের লালপুরে ভটভটির ধাক্কায় নিহত ১

নাটোরের লালপুরে ভটভটির ধাক্কায় নিহত ১, ছবি: দৈনিক করতোয়া।

লালপুর  (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির (লছিমন) ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড: প্রবাসীকল্যাণমন্ত্রী

শাহ আলীর মাজারে হামলার ঘটনায় মামলা, তিনজনকে গ্রেপ্তার

সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম

সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী