ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১২:২৭ দুপুর

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

মিকেল আর্তেতার দল গত মৌসুমেও সেমিফাইনালে খেলেছিল। তবে সেবারের চ্যাম্পিয়ন পিএসজি’র কাছে হেরে আর ফাইনালে ওঠা হয়নি। কিন্তু এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। প্রথম লেগ শেষে ১-১ সমতায় থাকায় এমিরেটসে দ্বিতীয় লেগের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি না হলেও ৪৪তম মিনিটে সাকা গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ইয়ান অবলাকের সেভ করা শট থেকে বল পেয়ে সহজেই জালে জড়ান তিনি। গোলটির পেছনে ভালো ভূমিকা ছিল লিয়ার্দো ট্রোসার্ড ও ভিক্টর গিওকেরেস।

আরও পড়ুন

অ্যাটলেটিকো মাদ্রিদও কিছু সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে ডেকলান রাইস শেষ মুহূর্তের ট্যাকলে জিওলিয়ানু সিমিওনেকে গোল করা থেকে বঞ্চিত করেন। বিরতির পর গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রতিরোধ গড়ে তোলেন, যখন সিমিওনে গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে উঠেছিলেন। দ্বিতীয়ার্ধে ভিক্টর গিয়োকেরেস একটি সহজ সুযোগ মিস করেন। ইয়েরো হিনক্যাপির ক্রস থেকে পাওয়া বল বাইরে পাঠান তিনি। তবে সেটি শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত আর্সেনাল প্রতিপক্ষকে সামলে রেখে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয়, যেখানে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির। আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এই মহারণ, যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ থাকছে গানার্সদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

সমাজ কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

আজ সভায় বসছে বিসিবি, জানা যাবে নির্বাচনসহ আরও যেসব বিষয়ে

ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

এবার গরুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম