ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৮:৫৩ রাত

আমিরাতে সাম্প্রতিক হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

আমিরাতে সাম্প্রতিক হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করেছে। 

বিবৃতিতে বলা হয়, এই হামলা আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জীবনসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে চলমান সংঘাতে ইতোমধ্যে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব বিরোধ আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। এ ছাড়া সংশ্লিষ্ট সব পক্ষকে এই অঞ্চলের ইতোমধ্যে হওয়া অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী

আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন : মাশরাফির উদ্দেশে রাশেদ