ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৭:২৯ বিকাল

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করব: মির্জা ফখরুল

দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আগেও বলেছি, এখনো বলছি—আমরা চেষ্টা করব এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য।

ডিসি সম্মেলন প্রসঙ্গে সরকারমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিছু পরামর্শ তারা দিয়েছেন, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি।

তিনি বলেন, স্থানীয় সরকার হচ্ছে—আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে। এতে রাষ্ট্রও শক্তিশালী হয়।

আরও পড়ুন

উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে কাজ করতে হবে। কারণ জনগণই এ দেশের মালিক। তৃণমূল পর্যায়ের মানুষই সবকিছু নির্ধারণ করেন, তাই তাদের সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন রাস্তাঘাট উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছে। তবে সামগ্রিকভাবে আমরা দেখেছি, গত ২ বছর নয়, বরং গত ১৬ বছরে স্থানীয় সরকারের মূল যোগাযোগব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, এই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব ও ভবিষ্যতে যেন এমন অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে তৃণমূলের মানুষের সেবা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করব: মির্জা ফখরুল

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

পদ্মার ২৫ কেজির কাতল বিক্রি সাড়ে ৫৭ হাজার টাকায়

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন বৃদ্ধি

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

পদত্যাগ না করার ঘোষণা মমতার