ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৮:৪৩ রাত

কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। এতে তিনি মাথায় সামান্য আঘাত পান।

ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কারা অধিদপ্তরের নির্দেশক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ  জানান, মঙ্গলবার (৫ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কক্ষে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় সামান্য আঘাত পান। এই আহতর পরিপেক্ষিতে কারা হাসপাতালে চিকিৎসকরা তাকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিয়েছে।

পরে তিনি বাইরের হাসপাতালে যেতে চাননি, তারপরও কর্তৃপক্ষের নির্দেশক্রমে যেহেতু তিনি মাথায় আঘাত পেয়েছেন, তার কমপ্লিট চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করা হয়।
চিকিৎসক সে রিপোর্ট দেখে তার সবকিছুই ঠিক আছে জানান।

পরে শেখ মামুন খালেদকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। 

আরও পড়ুন

গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুনকে গ্রেপ্তার করে। পরে হত্যাসহ একাধিক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী