ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১১:১৬ রাত

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে হাঁটুজল দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে হাঁটুজল দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে একটুখানি বৃষ্টি হলেই জমে যায় পানি। দিনের পর দিন পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারী ও যানবাহন। পানি নিষ্কাশন দীর্ঘদিন ধরে বন্ধ হওয়ায় পৌর শহরের পল্লীবিদ্যুৎ ও করিম ফিলিং স্টেশনের সামনে থেকে মহিলা কলেজের সামনে পর্যন্ত প্রায় ২৫০ মিটার সড়কে হাঁটুজল এবং কাদা জমে থাকে।

জানা যায়, ওই এলাকায় অবস্থিত ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গোডাউন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, উপজেলা টিএনটি অফিস, সুন্দরগঞ্জ কির্ন্ডার গার্ডেনসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদিকে গত বছর পৌরসভা থেকে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে তা কোনো কাজেই আসছেনা বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, এটি শহরে ঢোকার প্রধান সড়ক হলেও স্থানীয় প্রাশাসন ও পৌর প্রাশাসককে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। উপজেলার একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসতে হচ্ছে হাটু পানি অতিক্রম করে। দ্রুত পানি নিষ্কাশনে ড্রেন মেরামত বা নির্মাণ করা হলেও তেমন কাজে আসছেনা। শিক্ষার্থীদের অভিযোগ, পানি ও কাদার কারণে প্রতিদিন জামা কাপড় নষ্ট হয়ে যায়। এছাড়া দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী।

আরও পড়ুন

উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা জানান, ড্রেনের কাজ এখনও সম্পন্ন হয়নি। সংযোগ ড্রেনের কাজের টেন্ডার হয়েছে। এটি পৌরসভা থেকে বাস্তবায়ন হলে পানি ড্রেন দিয়ে নদীতে চলে যাবে। এছাড়া রাস্তাটি ড্রেন থেকে প্রায় দু’ফুট নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে।

তবে আগামীতে কাজ হলে আর সমস্যা থাকবে না। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রাশাসক ঈফফাত জাহান তুলি বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তা সংস্কার করার জন্য ব্যবস্থা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে হাঁটুজল দুর্ভোগে শিক্ষার্থীসহ পথচারীরা

নীলফামারীর কিশোরগঞ্জে পাম্পে তেল পরিমাপে কম দেয়ায় জরিমানা

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের দায়ে জাহাঙ্গীর গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে মারধরের অভিযোগ

রংপুরে কোরবানির পশুতে স্বস্তি চাহিদার চেয়ে সাড়ে ৫ লক্ষাধিক বেশি প্রস্তুত

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ