ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬ ০৫:০৬ পিএম

মুন্সীগঞ্জে অটোরিকশা চোর চক্রের সদস্যসহ ৯ জন গ্রেফতার

মুন্সীগঞ্জে অটোরিকশা চোর চক্রের সদস্যসহ ৯ জন গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে আল আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ সময় একই গ্রামের আরেক অভিযুক্ত রুহুল আমিন (৩৮), পিতা- বাচ্চু মিয়া, তাকেও নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা রুবেল (৩১) নামের আরও এক সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিদ্দিকুর রহমানের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী