ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০২:২৯ দুপুর

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি’র বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপি’র লোকজন এসব হামলা-ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তৃণমূল কংগ্রেসের দাবি, গতকাল সোমবার ভোটের ফলাফলের গতিপ্রকৃতি স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। যেসব স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ।

আরও পড়ুন

দ্য স্টেটসম্যান পত্রিকার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কলকাতার রুবি ক্রসিংয়ে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে। সেখানে থাকা লোকজনের হাতে বিজেপি’র দলীয় পতাকা দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুর

শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে : চিফ প্রসিকিউটর

পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

২০৩১ পর্যন্ত ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো

টানা ষষ্ঠ হারে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ চেলসির

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী