ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওষুধসহ বিভিন্ন ভারতীয় সামগ্রী জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা এলাকায় আজ সোমবার (৪ মে) সকালে বিজিবির অভিযানে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়।
জব্দ করা পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনবিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যানে করে পাচারের সময় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1777903166.jpg)
_medium_1777902982.jpg)

_medium_1777902014.jpg)
