চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেলের দুই আরোহি নিহত হয়েছেন। নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আলম জিসান (২৭)।
তিনি নওগাঁ দুদক কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার শ্যালক ও নাচোলের মাক্তাপুর (আজিপুর) গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল পৌনে ৬টার দিকে নাচোলের বেনিপুর নামক স্থানে অপরদিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহি শালা-দুলাভাই ঘটনাস্থলে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে দু’জনকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
আরও পড়ুনএসময় কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেলে পুলিশ ট্রাকটি জব্দ করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পারিবহন আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন







