নাটোরের বড়াইগ্রামে এস্কেভেটর ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এস্কেভেটর ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি মো: ইকবাল হোসেন রিপনকে(৪৮) গ্রেফতার করেছে র্যাব-০৫ ও র্যাব-১২। গতকাল শনিবার দিবাগত রাত ১১টায় র্যাব-০৫, সিপিসি-২, নাটোর এবং র্যাব-১২, সিপিসি-২, পাবনা যৌথভাবে পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল হোসেন রিপন পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং সে বড়াইগ্রাম থানার এস্কেভেটর ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পলাতক ছিলো।
আরও পড়ুনপরবর্তীতে তাকে পাবনা সদর থানার মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরো জানায়, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







