ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১১:০৫ রাত

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৫ হাজার ‘ভাং’ গাছ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৫ হাজার ‘ভাং’ গাছ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ হাজার ২৬০টি ‘ভাং’ গাছ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয় নি। আজ রোববার (৩ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাঁঠালবাগিচা মহল্লার একটি ফাঁকা স্থানে অভিযান চালিয়ে নেশা সৃষ্টিকারী ৪-৫ ফুট উচ্চতার গাছগুলো জব্দ হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,  তাজা গাছগুলো কোন ঘেরা স্থানে ছিল না। এগুলো চাষ করা হচ্ছিল কিনা বা কারা এসব উৎপাদনের সাথে জড়িত তা তদন্ত করা হচ্ছে না। ‘ভাং’ গাঁজার মতই একটি মাদকদ্রব্য।

আরও পড়ুন

গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহাতাব ও সদর থানা পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপ-পরিচালক ইমরুল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৫ হাজার ‘ভাং’ গাছ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মরদেহ উদ্ধার

কেন রাষ্ট্রের কাঠামোর কথা বলেন আসিফ মাহমুদরা?

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে প্রাণ গেল কিশোরীর

নাটোরের নলডাঙ্গায় এক রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় দাখিল পরীক্ষায় বহিস্কার এক