কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মেহেদি
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মেহেদি হাসান নামের এক দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তিনি উপজেলার পাঙ্গা রাণী লক্ষ্মী প্রিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মীরের বাড়ি ঝাঁড়খোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা যায়, গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় চলতি এসএসসি পরীক্ষায় তিনি শুধুমাত্র গণিত বিষয়ে অংশগ্রহণ করছেন।
আজ রোববার (৩ মে) সকাল ১০টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অংশ নেন তিনি। মেহেদি হাসান জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে আসছেন। পরীক্ষায় তার সহযোগী লেখক হিসেবে দায়িত্ব পালন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফরিদুল ইসলাম, যিনি ব্রাহ্মণপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মেহেদি যেভাবে বলে, তার সহযোগী সেই অনুযায়ী খাতায় লিখে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন পাটোয়ারী বলেন, ছোটবেলা থেকেই মেহেদির দুই চোখ অন্ধ। কিন্তু সে অত্যন্ত মেধাবী। তার পড়াশোনার মান অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় অনেক ভালো। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আশরাফুল আলম জানান, এই কেন্দ্রে একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী মেহেদি হাসান। তার জন্য বিশেষ ব্যবস্থায় আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম বলেন, ইচ্ছাশক্তি প্রবল থাকলে সমাজের কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। প্রতিকূলতা যতই কঠিন হোক, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে তা জয় করা সম্ভব। সমাজের সবাই যেন সমানভাবে উচ্চ পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী মেহেদী হাসানের অদম্য প্রচেষ্টা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা আজ প্রমাণ করছে। সীমাবদ্ধতা নয়, বরং মানসিক শক্তিই মানুষের প্রকৃত পরিচয়।
মন্তব্য করুন







