শিক্ষার্থীদের নেতৃত্বগুন বিকশিত করতে জবি ক্যারিয়ার ক্লাবের বছরব্যাপি আয়োজন
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) অন্যতম জনপ্রিয় প্রোগ্রাম, 'Leadership Development Program(LDP)-2026', আয়োজিত হতে যাচ্ছে । এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত নবীন শিক্ষার্থীদের একবছর মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহনের যোগ্য হিসেবে গড়ে তোলা হয়। পাশাপাশি এই প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা ক্লাবের আজীবন সদস্যপদ লাভ করবেন।
বিশ্ববিদ্যালয়ের ২০ ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা জবি ক্যারিয়ার ক্লাবের সঙ্গে যুক্ত হতে আগামী ২০মে পর্যন্ত অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরের সামনে অফলাইন রেজিস্ট্রেশন বুথ/হেল্প ডেক্স বসবে।
𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸: https://forms.gle/bRMExDhBXgJCfvqp6
আরও পড়ুনEvent Link: https://facebook.com/events/s/leadership-development-program/975689904921235/
প্রসঙ্গত, চাকরির বাজারে নিজেদের যোগ্য ও দক্ষ জনশক্তি তৈরী করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মোন্নয়ন এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০১১ সালের ১লা জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীর সুদূরপ্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এটি বিশ্ববিদ্যালয়ের একটি নিবন্ধনকৃত সংগঠন। বর্তমানে এই ক্লাবের সক্রিয় সদস্য প্রায় সহস্রাধিক। প্রত্যেক বছর জবি ক্যারিয়ার ক্লাব তার নিজস্ব কিছু সিগন্যাচার প্রোগ্রাম আয়োজন করে থাকে। এগুলো হলো: নবীন শিক্ষার্থীদের নিয়ে এক বছরব্যাপী "লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এলডিপি)"; নবীন গ্রেজুয়েটদের ক্যাম্পাস থেকে সরাসরি চাকরির সুযোগ সৃষ্টিতে দেশসেরা প্রতিষ্ঠানসমূহ নিয়ে "চাকরি মেলা বা ন্যাশনাল জব জাংশন''; একুশ শতকের পরিবর্তনশীল চাকরি বাজারে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে পেশাদার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দিনব্যাপী "আপলিফট ইউর ক্যারিয়ার" প্রোগ্রাম; অনলাইনভিত্তিক কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো মেকিং, ভিডিওগ্রাফির প্রতিযোগিতা "ক্রিয়েটিভ ম্যানিয়াক"; উপস্থাপনা ভীতি দূরীকরণ ও উন্নয়নে "হেভ পাওয়ার অন পাওয়ার-পয়েন্ট & প্রেজেন্টেশন" প্রতিযোগিতা এবং দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন "ড্যাকয়েট অব এক্সিলেন্স" ইত্যাদি।
মন্তব্য করুন


_medium_1777806743.jpg)


_medium_1777566030.jpg)



