ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৯:১৪ রাত

বগুড়ার ধুনটে কৃষকের বাড়ির সীমানা থেকে গাছ কাটার অভিযোগ

বগুড়ার ধুনটে কৃষকের বাড়ির সীমানা থেকে গাছ কাটার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় স্বপন সেখ নামে এক কৃষকের বসত বাড়ির সীমানা থেকে অবৈধভাবে ৪টি গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক স্বপন সেখ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিলপথিয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে স্বপন সেখ বসত বাড়ির চারদিকে বিভিন্ন ধরনের গাছ রোপন করেছে। গাছগুলো বেড়ে ওঠে বর্তমানে অনেক মূল্যবান হয়েছে। ওই বাড়ির পেছনে মসলিম উদ্দিন খানের বসত বাড়ি।

তবে মসলিম উদ্দিনের বাড়ি থেকে বের হওয়ার জন্য ভালো কোন রাস্তা নেই। এ কারণে স্বপন সেখের বাড়ির পূর্ব সীমানা দিয়ে রাস্তা বের করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন মসলিম উদ্দিন। কিন্ত তাতে কোন কাজ হয়নি। 

এ অবস্থায় গতকাল শনিবার বিকেল ৩টায় মসলিম উদ্দিন খান ও তার লোকজন স্বপন সেখের বাড়ির পূর্ব সীমানার গাছগুলো কেটে রাস্তা বের করার চেষ্টা করেন। এতে স্বপন সেখের প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে স্বপন সেখ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে মসলিম উদ্দিন খানসহ একই পরিবারের ৪ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে মসলিম উদ্দিন খান জানান, বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। এ কারণে গ্রামবাসির কাছে রাস্তার দাবি করেছিলাম। ফলে গ্রামের লোকজন স্বপন সেখের বাড়ির সীমানার গাছগুলো কেটে রাস্তা তৈরী করে দিয়েছেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কৃষকের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এএসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে কৃষকের বাড়ির সীমানা থেকে গাছ কাটার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলার ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে রফিক কাজী এমপির সুপারিশ

বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের যাত্রী নিহত

প্রশাসনের নির্দেশ অমান্য করে ষ্টেশন রোডে দেশীয় ফল নামানের অভিযোগ : সংবাদ সম্মেলনে ৫৪ সদস্যের পদত্যাগ

সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

সবুজের অঙ্গীকার নাকি সংখ্যার মায়া: ২৫ কোটি বৃক্ষরোপণে বাংলাদেশের ভবিষ্যৎ সন্ধান