ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২১ রাত

ঢাবির ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ 

ছবি: দৈনিক করতোয়া, ঢাবির ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রান্নাঘরে গিয়ে তারা এ মাংস শনাক্ত করেন। ক্যাফেটেরিয়াটি ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত এবং টিএসসির পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখতে পান, শিক্ষার্থীদের জন্য রান্নার উদ্দেশ্যে পচা মাংস রাখা হয়েছে। ফাতিমা তাসনিম জুমা জানান, সন্দেহ হওয়ায় ক্যাফেটেরিয়ায় গিয়ে মাংস পরীক্ষা করে পচা পাওয়া যায়। বিষয়টি ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপককে জানানো হলে তিনি উল্টো প্রশ্ন তোলেন।

ক্যাফেটেরিয়ার বাবুর্চি মোহাম্মদ সেলিম জানান, পচা মাংস শনাক্ত হওয়ার পর সেটি বাতিল করে নতুন মাংস আনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কিছুদিন ধরে ক্যাফেটেরিয়ার ফ্রিজ বিকল রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সমাধান হয়নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ 

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার জে.কে কলেজ সড়কের বেহাল দশা

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান  চালক নিহত, ট্রাকচালক গ্রেফতার

ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়

শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

মেকাপ নিয়ে ফারিণের সিদ্ধান্ত