ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৮:০৪ রাত

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ডিআইজি

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ডিআইজি

সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৩ মে) প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মফিজ উদ্দিন আহমেদ, ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি, সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত), মো. হারুন-অর-রশীদ, পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, এস এম আখতারুজ্জামান, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, হায়দার আলী খান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, নোয়াখালী,

মো. মাহবুব রহমান ভূইয়া, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, খুলনা, রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, মো. রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ, মো. মিজানুর রহমান, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মজিদ আলী, ডিআইজি, সিআইডি, ঢাকা (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত),

আরও পড়ুন

মো. গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর। রাখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা ও ফারহাত আহমেদ, পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ডিআইজি

বাবার কাছে ড্রামস শিখছে জেমসের ১ বছর বয়সী ছেলে

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর খিহালী চকপাড়ার গ্রামে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

পুরোনো চেহারায় ফিরতে চাইনি: স্বরা ভাস্কর

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব আল হাসান