ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৭:৫০ বিকাল

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বাগেরহাটের রামপাল উপজেলায় বিবাদমান একটি মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার(২ মে) রাত ৯টায় উপজেলা ভাগা বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএনপির দুই পক্ষের মধ্যে হামলায় ভাগা বাজারে বিএনপির অফিস, কাকড়া ডিপো, বিকাশের দোকান, ওষুধ ও চায়ের দোকান ভাঙচুর করা হয়েছে। হামলায় আহতদের মধ্যে রয়েছেন- স্থানীয় বিএনপির আকো গ্রুপ প্রধান আকবর হোসেন আকো(৫৫), মাসুদ শেখ(৩৮), খোকন শেখ(৩৬), কামরুল শেখ(৪০), শামীম শেখ (৩২), জাহিদ শেখ (৩৫), হানিফা শেখ (৪০) ও সেকেন শেখ (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ ও খোকনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গ্রুপের প্রধান আব্বাস শেখ (৪৫), কামাল হোসেন (৩০), সোহাগ শেখ (২০), সাগর শেখ ((২০), রাজু শেখ (৪৫), ওসমান শেখ (৪১), ইসলাম শেখ (৩০) আহত হয়েছে।

আরও পড়ুন

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন জানান, মৎস্যঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাগা বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ভাগার সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন দোকানপাটে হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব আল হাসান

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে মামলা

শুধু রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে হাসিনা সিন্ডিকেট কমিশন নিয়েছে ৫০ হাজার কোটি টাকা : সারজিস

দোয়ারাবাজারে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামীর রহস্যজনক মৃত্যু ,স্ত্রী আটক