ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ০৮:০০ রাত

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর খিহালী চকপাড়ার গ্রামে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর খিহালী চকপাড়ার গ্রামে সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর খিহালী চকপাড়া গ্রামের সড়কের বেহাল দশা। গ্রামের প্রায় ১ কিলোমিটারের অধিক সড়কটির উপর দিয়ে যানবাহন সহ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই এই সড়কটিতে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে বাড়ছে জনদুর্ভোগ।

উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর এলাকা অবস্থিত। এই আলতাফনগর-চৌমুহনী সড়ক থেকে চকপাড়া গ্রামের প্রবেশ সড়কটি চকপাড়া গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়ক। কৃষি নির্ভরশীল এই গ্রামে প্রায় ১হাজার লোকের বসবাস।

গ্রামটির গুরুত্ব বিবেচনা করে প্রায় ৭ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে গ্রামের কাঁচা সড়কটিতে ইট সলিং দ্বারা উন্নয়ন করা হয়। দীর্ঘ দিন সড়কটির সংস্কার না করায় সড়কের ইটগুলো ভেঙ্গে গেছে। অনেকেই সুযোগ বুঝে ইট গুলো নিয়েও গেছে। ফলে একটু বৃষ্টি নামলেই সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে থাকছে। আবার অনেক স্থানে কর্দমাক্ত সৃষ্টি হচ্ছে।

ফলে ব্যাটারি চালিত অটো ভ্যানসহ সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় অনেক স্থানে ভেঙ্গেও গেছে। ফলে দূর্ভোগ আরো বেড়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে গ্রামবাসী আবু বক্কর সিদ্দিক, সজিব হোসেন সহ অনেকেই জানান, প্রায় এক যুগ আগে ইউনিয়ন পরিষদের রাজস্ব অর্থ থেকে সড়কটির ইটের সলিং করা হয়েছিল। কিন্ত বর্তমান সড়কটিতে বেশিরভাগ স্থানে ইটের সলিং নেই। অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

একটু বৃষ্টি নামলেই চলাচলের অনুপযোগি হয়ে পরছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। গতকাল রোববার এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সাখওয়াত হোসেন মল্লিক জানান, খিহালী চকপাড়া গ্রামের সড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক। দীর্ঘদিন যাবৎ সড়কটি কোনে সংস্কার করা হয় নাই।

ফলে প্রায় ৭ বছর পূর্বে করা ইটের সলিং গুলো উঠে গর্তের সৃষ্টি হয়েছে। চলতি অর্থ বছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিল হইতে সড়কটি সংস্কার করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের নির্দেশ অমান্য করে ষ্টেশন রোডে দেশীয় ফল নামানের অভিযোগ : সংবাদ সম্মেলনে ৫৪ সদস্যের পদত্যাগ

সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

সবুজের অঙ্গীকার নাকি সংখ্যার মায়া: ২৫ কোটি বৃক্ষরোপণে বাংলাদেশের ভবিষ্যৎ সন্ধান

মুরাদনগরে ঝড়ে টিনের চালে চাপা পড়ে একজনের মৃত্যু

হামের টিকার আওতায় ৮১ শতাংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে ৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২