বগুড়ায় সেন্ডেলের ভিতরে মিলল দেড় হাজার পিস ইয়াবা, কোচ যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি কোচ থামিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ ফরিদুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার একটি টিম আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা থেকে নওগাঁ গামী একটি কোচ (ঢাকা-মেট্রো ব-১৪-৬৩০৭) থামানো হয়।
এরপর যাত্রী ফরিদুল ইসলামের দেহ তল্লাশিকালে তার সেন্ডেলের সোলের ভিতর বিশেষ কায়দায় রাখা দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। ধৃত ফরিদুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তলোড়া ইউনিয়নের নলঘড়িয়া এলাকার ফজলুর রহমান প্রামানিকের ছেলে।
মন্তব্য করুন

_medium_1777809023.jpg)

_medium_1777808530.jpg)

_medium_1777807337.jpg)
_medium_1777806252.jpg)


