আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।
আজ রোববার (৩ মে) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনখোঁজ নিয়ে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তার খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। সায়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777808530.jpg)

_medium_1777807337.jpg)
_medium_1777806252.jpg)
_medium_1777805486.jpg)
_medium_1777804184.jpg)

