ভোক্তার অভিযানে বগুড়ায় ভুয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা
বগুড়া জেলার সদর উপজেলার সূত্রাপুর এলাকায় (আজাদ পাম্পের পাশে) জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামক একটি প্রতিষ্ঠানে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, এম কে এ সাকিদার যিনি একজন পল্লী চিকিৎসক।তিনি প্রায় তিন বছর ধরে একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখে যাচ্ছিলেন। নিজের নামের পূর্বে ডাক্তার শব্দ সংযোজন করে সেবা গ্রহীতাদেরকে প্রতারিত করে আসছিলেন।।
এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন।উপস্থিত কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে,দালালরা রোগীদেরকে সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে এখানে নিয়ে আসেন।
আরও পড়ুনভোক্তা অধিকারের সহকারী পরিচালকের জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত ব্যক্তি নিজের এ সকল অপরাধ এবং ভুল স্বীকার করে নিয়ে ভবিষ্যতে আর এই ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না মর্মে অঙ্গীকার করেন এবং সকল নিয়ম-কানুন বিধি মেনে চলবেন মর্মে অঙ্গীকার করেন। সকল অপরাধের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি এম এ কে সাকিদার কে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান। এছাড়াও সহযোগিতায় ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777807337.jpg)
_medium_1777806252.jpg)
_medium_1777805486.jpg)
_medium_1777804184.jpg)
_medium_1777803260.jpg)



