ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:০৯ দুপুর

কোচিং নয়, স্কুল-কলেজেই হোক শিক্ষার্থীদের দক্ষতা অর্জন: এমপি ফরিদ

কোচিং নয়, স্কুল-কলেজেই হোক শিক্ষার্থীদের দক্ষতা অর্জন: এমপি ফরিদ

যশোর-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, বর্তমানে প্রাইভেট টিউটরিং অনেক অভিভাবকের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন স্কুল-কলেজের পড়াশোনাতেই পুরোপুরি দক্ষ হয়ে ওঠে। প্রধানমন্ত্রীও চান শিক্ষার্থীরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারে।

আজ শনিবার (২ মে) যশোরে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, বাংলাদেশে প্রাইভেট টিউশন রাতারাতি বন্ধ করা সম্ভব না হলেও সরকার এটি নিয়ে কাজ করছে। পাশাপাশি শিক্ষকদের উপযুক্ত সম্মান ও সুবিধা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

শিক্ষার্থীদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোট বাচ্চাদের এই ডিভাইস ও মেটা (ফেসবুক) থেকে সরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক মোসলেহ উদ্দিন ফরিদ শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ডিভাইস নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

​ফাউন্ডেশনের পরিচালক উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। অনুষ্ঠানে যশোর ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের পরিচালনায় ​বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. আনিচুর রহমান এবং ড. ইমদাদুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব খালিদ ইবনে খলিল, সহকারী পরিচালক ইসমাইল হুসাইন, সাবেক পরিচালক কে এম আশরাফুল ইসলাম এবং মোস্তফা কামাল। সঞ্চালনা করেন রাসেল ফারহান।

​উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় ৩০০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১০৯ জন শিক্ষার্থীর মাঝে আজ পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৫ জন এবং সাধারণ গ্রেডে ৮৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করতে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরল ইসমাইলের মরদেহ

বগুড়া মহাস্থান পশুর হাটে হাসিল আদায় নিয়ে অসন্তোষ ক্রেতাদের

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার