ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ মে, ২০২৬, ০৪:০১ দুপুর

পাঁচবারের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই

পাঁচবারের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের পাঁচবারের সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি) বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (৮৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন।

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন গণপরিষদের সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে মোসলেম উদ্দিনের মরদেহ ময়মনসিংহে আনা হবে।

এরপর রোববার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা শেষে ফুলবাড়িয়া উপজেলার নিউগী কুশমাইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবারের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই

সালাহ একটি বড় ফেয়ারওয়েলের যোগ্য : লিভারপুর কোচ

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস রুমে ধ্বস, হুমকীতে ভবন

জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে : মির্জা ফখরুল

টানা বৃষ্টিতে রংপুর নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার