ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ রাত

মেকাপ নিয়ে ফারিণের সিদ্ধান্ত

তাসনিয়া ফারিণ।

বিনোদন প্রতিবেদক : নাটক ও ওটিটি মাধ্যম পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। সবশেষ গত ঈদে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘প্রিন্স’। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানান, ছোটবেলায় মেকআপের প্রতি ফারিণের তেমন কোনো আগ্রহই ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকতো কেবল একটি চিরুনি আর পারফিউম। তার ভাষায়, সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।

আরও পড়ুন

ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে তার পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ থেকে ড্রামাটিক বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করেছেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ফারিণ বলেন, ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। কিন্তু আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে। তার ভাষায়, নিখুঁত দেখানোর এক ধরনের অদৃশ্য চাপ সব সময় কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে। আর সেই চাপ থেকেই বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। নিজের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে ফারিণ বলেন, এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করবো। তিনি আরও ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপে সীমাবদ্ধ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেকাপ নিয়ে ফারিণের সিদ্ধান্ত

ঈদের তিন নাটকের কাজ শেষ করলেন শিরতাজ জেবিন

এই রাষ্ট্রপতি না থাকলে ৫ আগস্টের পর অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

মুলাদীতে বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে টাকা দাবি

বাধ্য হয়ে অনেক দিন বিদেশে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

বাউফলে ব্যাগে কুড়াল নিয়ে পরীক্ষা কেন্দ্রে স্কুলছাত্র আটক