ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ বিকাল

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি  ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি  ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 

ঢাবি প্রতিনিধি : বুদ্ধ পূর্ণিমা  উপলক্ষে ঢাকা  বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের যৌথ উদ্যোগে অপরাজেয় বাংলার  পাদদেশ থেকে  এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। 

আজ (৩০ এপ্রিল ) বৃহস্পতিবার এ শোভাযাত্রা বের করা হয়। ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি  হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন । 

এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান এবং মহামতি বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সমাজের সর্বত্র  অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

 স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া।  ধন্যবাদ জ্ঞাপন করেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়া। 

শোভাযাত্রায়  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি  ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নেত্রকোনায় ফেরিওয়ালা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৮১২ হেক্টর জমিতে গম চাষ

সরকার প্রতিবন্ধীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে: সমাজকল্যাণ সচিব

মোকামতলা সাবেক ইউপি নারী সদস্যকে মারপিটের অভিযোগ