প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ বিকাল
ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে শোক প্রকাশ, ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি ছাত্রদলের
ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুতে শোক প্রকাশ, ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি ছাত্রদলের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ (২৮ এপ্রিল )মঙ্গলবার এক বিবৃতিতে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, একজন তরুণ শিক্ষার্থীর এ ধরনের অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক।
ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন মিমোর পরিবারের প্রতি শোকপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে, মিমোর মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনও সোচ্চার হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777378824.jpg)
_medium_1777378305.jpg)



