ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৩:১৯ দুপুর

যশোরের সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

যশোরের সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী, ছবি: মির্জা সম্রাট রেজা।

‘যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’-এমন এক অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। গত ২৭ এপ্রিল (সোমবার) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত বাসটিসহ গাড়িবহর যখন যশোরের ইনিস্টিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

আরও পড়ুন

এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। আজ বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন-‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধিতা করবে না : নাহিদ

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ভিন্নধর্মী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মহান মে দিবসে ঢাকায় শ্রমিকদলের সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার