ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০২:১২ দুপুর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলারে। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বুধবার কংগ্রেসের শুনানিতে ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট বলেন, এই বিপুল ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্র ও গোলাবারুদ খাতে। তবে এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি পুনর্গঠন বা মেরামতের সম্ভাব্য খরচ অন্তর্ভুক্ত আছে কিনা-তা স্পষ্ট করা হয়নি। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এ বিষয়ে দীর্ঘদিন ধরে তথ্য চাওয়ার পর অবশেষে এই সংখ্যা জানানোয় সন্তোষ প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, ২৫ বিলিয়ন ডলারের এই ব্যয় চলতি বছরের পুরো নাসা বাজেটের সমান, যা যুদ্ধের আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে। এর আগে একাধিক সূত্র জানিয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই প্রায় ১১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল-যা মোট ব্যয়ের হিসাব নিয়ে কিছু প্রশ্নও তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিরোধী ডেমোক্র্যাটরা এই যুদ্ধের ব্যয় ও এর অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, এই ব্যয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন

পর্যবেক্ষকদের মতে, দীর্ঘমেয়াদে এই যুদ্ধের অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার, জীবন নিয়ে গেল ঝলমলে জগতে

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়