বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। সে পশ্চিমবাংলা, কলকাতা, ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।
জানা যায়, আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২টায় বহির্গমন যাত্রী হিসেবে আসার সময় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বিজিবি তাকে তল্লাশি করে। এসময় ২৪ হাজার ৬শ’ ইউএস ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ রুপি ও বাংলাদেশি ৩ হাজার ৫৭০ টাকাসহ তাকে আটক করা হয়। ভারতীয় ওই নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। গতকাল দুপুরে ভারতে ফেরত যাবার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে সে।
আরও পড়ুনআটকের পর তাকে কাস্টমসের গাড়িযোগে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, ভারতীয় একজন নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দরে আটক হয়েছে জেনেছি। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
মন্তব্য করুন







