ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ রাত

পাবনার চাটমোহরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

পাবনার চাটমোহরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে দাখিল পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ শিক্ষককে (কক্ষ পরিদর্শক) অব্যাহতি দেয়া হয়েছে।

জানা যায়, চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসাকেন্দ্রে গত রোববার গণিত পরীক্ষা চলাকালে ওই মাদ্রাসার সহকারী সুপার মো. মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মো. বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন, মোছা. বুলবুলি খাতুন, হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংড়ি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আবুল হাশেমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন

সামাদ সওদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসার সিসি ক্যামেরা পর্যালোচনা করে উল্লেখিত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

বগুড়ার শাজাহানপুরের শাবরুল হিন্দুপাড়ায় লাঠি হাতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দেড় মাসে ৫ শিশু মারা গেছে

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরই যেন এক গ্যারেজ!