ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:২৪ রাত

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ মেধাবী শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবী বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার, উর্দু বিভাগের মনিজা আক্তার।

আরও পড়ুন

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন। সমাপনী বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

বগুড়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দেড় মাসে ৫ শিশু মারা গেছে

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরই যেন এক গ্যারেজ!

সরকারি কর্মকর্তাদের মানের বেতন সাংবাদিকদের জন্যও হওয়া উচিত: হুইপ

মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীর