ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:৪৯ রাত

বগুড়া শজিমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে আরও ২০টি শয্যা বাড়ল

বগুড়া শজিমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে আরও ২০টি শয্যা বাড়ল

স্টাফ রিপোর্টার : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগ বিভাগের জন্য শয্যা সংখ্যা আরও বাড়ানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া বর্ধিত ওয়ার্ডে ২০টি শয্যায় শুধু পুরুষ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

গতকাল সোমবার দুপুরে এ বর্ধিত ওয়ার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,দেশে হৃদরোগ চিকিৎসার সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় কম। তবে সরকার এ খাতে উন্নয়নে কাজ করছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। তিনি আরও বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে চিকিৎসা ব্যয়ের বড় অংশ কমানো সম্ভব। এজন্য স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন, উপপরিচালক ডা. মনজুর এ মুরশেদ এবং হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। হৃদরোগ বিভাগের প্রধান ডা. অলোক চন্দ্র সরকার বলেন, নতুন শয্যা যুক্ত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া আরও সহজ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতালে হৃদরোগ বিভাগে আরও ২০টি শয্যা বাড়ল

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, নিয়মিতদের দেওয়া হলো অনিয়মিতের প্রশ্ন

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা টালবাহানায় আটকে আছে সড়ক সংস্কারের কাজ

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ