গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ
বগুড়া জেলার শ্রেষ্ঠ রোভারদল হিসেবে পুরস্কার গ্রহণ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ জেলার শ্রেষ্ঠ রোভারদল হিসেবে নির্বাচিত হয়।
গতকাল রোববার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক তৌফিকুর রহমান শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দেন।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা অফিসার রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও রোভার শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের জেলার শ্রেষ্ট শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন


_medium_1777298239.jpg)

_medium_1777297712.jpg)
_medium_1777297474.jpg)

