ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল

বগুড়ায় আলাল শেখ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় আলাল শেখ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ার ফতেহ আলী বাজার কাঁচামাল মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আলাল শেখ হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন

তারা অবিলম্বে আলাল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার, দ্রুত বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আলাল শেখ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

৩৩ বছর পর ‘বাল্লু বলরাম’ হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ছয়টি গরু চুরি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত আরও ৩ জন

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত, পুকুর থেকে মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর কারাদন্ড