ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল

৩৩ বছর পর ‘বাল্লু বলরাম’ হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক ঃ বলিউডের জনপ্রিয় চরিত্র ‘বাল্লু বলরাম’ নিয়ে দীর্ঘ ৩৩ বছর পর বড় পর্দায় ফিরছেন সুপারস্টার সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নির্মাণে হাত মিলিয়েছে ভারতের শীর্ষ প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির চিত্রনাট্যের পেছনে রয়েছে এক ব্যতিক্রমী গল্প। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় কারাবন্দি থাকার সময় সঞ্জয় দত্ত প্রায় ৪,০০০ বন্দিকে তাদের জীবনের গল্প লিখতে বলেন। সেই গল্পগুলোর সারাংশ থেকেই তৈরি হয়েছে ‘খলনায়ক রিটার্নস’-এর পাণ্ডুলিপি। সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠান ‘থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স’ এবং ‘অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট’ যৌথভাবে পরিচালক সুভাষ ঘাইয়ের কাছ থেকে ছবিটির স্বত্ব সংগ্রহ করেছে। প্রজেক্টটিতে উপদেষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন এই নির্মাতা। এ প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, জেলে থাকা অবস্থায় সাধারণ বন্দিদের জীবনের গল্প তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই এবার বড় পর্দায় তুলে ধরতে চান তিনি। তবে ছবিতে মাধুরী দীক্ষিত বা জ্যাকি শ্রফ থাকছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নির্মাতারা বলছেন, ‘খলনায়ক রিটার্নস’ শুধু একটি সিক্যুয়েল নয়, বরং এটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম বড় অ্যাকশন- ড্রামা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ বছর পর ‘বাল্লু বলরাম’ হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ছয়টি গরু চুরি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত আরও ৩ জন

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত, পুকুর থেকে মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর কারাদন্ড

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা