ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ বিকাল

বগুড়ার মোকামতলায় পাল্টা মানববন্ধন

বগুড়ার মোকামতলায় পাল্টা মানববন্ধন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় মিথ্যা অভিযোগে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধনের আয়োজন করা হয়। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ২টায় স্থানীয় গণেশপুর বন্দরে মোকামতলা জয়পুরহাট সড়কে স্থানীয় ইউপি’র সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্যকালে মনোয়ারা বেগম বলেন গণেশপুর গ্রামের রুবেল ও মাহফুজার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল মন্তব্য ও অশ্লীল ভাষায় ভিডিও প্রচার করা হয়। এ ব্যাপারে তিনি শিবগঞ্জ থানায় রুবেল ও মাহফুজারের বিরুদ্ধে জিডি করেন।

ওই জিডির প্রেক্ষিতে রুবেল ও মাহফুজারের নেতৃত্বে তার বিরুদ্ধে গত শনিবার ওই স্থানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে তার বিরুদ্ধে মিথ্যা  বক্তব্য তুলে ধরা হয়। তারই প্রতিবাদে পাল্টা মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, শিবগঞ্জ থানার এসআই আনছার আলী জানান.মনোয়ারা বেগম রুবেল ও মাহফুজার বিরুদ্ধে থানায় জিডি করেছেন। এবং জিডির বিষয়টি তিনি নিজেই তদন্তের দায়িত্বে আছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে ছয়টি গরু চুরি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত আরও ৩ জন

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত, পুকুর থেকে মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর কারাদন্ড

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

বগুড়ার মোকামতলায় পাল্টা মানববন্ধন