প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমদ
বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।
আরও পড়ুননিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








