ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল

সংসদে স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা। 

ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংসদে স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা। 

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ নিরাপত্তার আবেদন জানান।

মাছুম মোস্তফা বলেন, গত ২৪ এপ্রিল আমি আমার নির্বাচনি এলাকায় সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম শেষ করে ফেরার পথে একটি ফিলিং স্টেশনে প্রচুর গাড়ির ভিড় দেখতে পাই। আমি ওই ফিলিং স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে খোঁজখবর নিই। এরপর সেখানেই গাড়ি রেখে নামাজ পড়তে যাই। সেখানে হঠাৎ আমার লোকজনের ওপর বিএনপির কিছু লোক (যারা সন্ত্রাসী) হামলা চালায়। তাদের শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি বলেন, এরপর আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার চেষ্টা করে। তখন মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে, হামলাকারীরা মসজিদের দরজা ভাঙতে বিভিন্ন অস্ত্র দিয়ে দরজার ওপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

আরও পড়ুন

এই সংসদ সদস্য আরও বলেন, হামলাকারীরা আমাকে মারার জন্য হুমকি দেয় এবং তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে। পরে আমি শুনতে পাই, সেখানে পেশাদার কিলার নেওয়া হয়েছিল।

তিনি বলেন, আমি স্পিকারের কাছে আমার নিরাপত্তা চাই। আমি আমার পরিবার, নেতাকর্মী ও জনগণের নিরাপত্তা চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

উত্তরা মটরসে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর হলেই আবেদন

আরএফএল গ্রুপে ৮০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন