ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:১০ দুপুর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হাম উপসর্গে সারা দেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬০৩ জন।১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২১৬ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

ছক্কা, সেঞ্চুরি আর ৯৮৬ রান-আইপিএলে নতুন যতো রেকর্ড

শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে

পদের মোহ আর ক্ষমতার উচ্ছিষ্টতার লোভ