ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:২৮ রাত

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা গ্রাস করে নেয় ঘরের সবকিছু। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে পড়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে  ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ি পুড়ে ছাই

ভিনিসিয়ুসকে গালি দিয়ে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার প্রেসতিয়ান্নি

যুক্তরাষ্ট্রকে বাদ রেখেই পাকিস্তানের সঙ্গে ইরানের হাইভোল্টেজ বৈঠক

পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে সরঞ্জামাদিসহ আটক ৫

লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপাকে রংপুর অঞ্চলের কৃষক

বগুড়ায় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও কৃষি উৎপাদন