ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০১:৪১ দুপুর

বাবার খনন করা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন তারেক রহমান

বাবার খনন করা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর জেলা প্রশাসনের একটি দল খাল এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষিজমিতে সেচ সুবিধার জন্য এই খালটি খনন করা হয়। উলাশীতে পরবর্তীতে অনেক প্রকল্পও নেওয়া হয়। যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়। 

পরে এদিন দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। অশেক বলেন, দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখনন উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে আগামী ২৭ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার খনন করা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন তারেক রহমান

আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত 

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা