নওগাঁর আত্রাইয়ে দোকান ঘরের সিঁধকেটে মালামাল চুরি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কীটনাশক ওষুধের দোকানের দেয়ালের সিঁধকেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নওদুলী বাজারে ঘটনাটি ঘটে।
জানা যায়, বাজারে তোহা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকান মালিক বুলু গতকাল বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা দোকান ঘরের পিছন দিক দিয়ে সিঁধকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনআজ শুক্রবার (২৪ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







